নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া গেছে উপজেলার আধুনগর ষ্টেশনের ফার্নিচার মার্কেট এলাকায়। অন্তত ৫৫ বছর বয়সের উক্ত ব্যক্তির লাশ পাওয়া যায়।গতকাল বৃহস্পতিবার ( ০৮ ফেব্রুয়ারী) সকালবেলা স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে সংবাদ জানান লোহাগাড়া থানা পুলিশের নিকট।

পুলিশ বেলা সাড়ে ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। স্থানীয়দের মতে লোকটি মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন থেকে তাকে আধুনগর খানহাট এলাকায় দেখা যাচ্ছে তাকে। তবে তার নাম ঠিকানা কেউ জানে না।

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, মানসিক ভারসাম্যহীন এ লোক প্রায়শই এখানে কোনো এক জায়গায় ঘুমিয়ে পড়ত। সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করত। বিভিন্ন জন থেকে টাকা পয়সা চাইত। এদিন ঘুম থেকে উঠছে না দেখে লোকজন কাছে গিয়ে দেখতে পায় লোকটি মারা গেছে।

পুলিশ লাশ উদ্ধারের পর মরদেহ স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।