নিজস্ব প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের মধ্যেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মাদক ব্যবসা ও মাটি বিক্রির মত অপরাধ কর্ম। উল্টো নতুন নতুন ব্যক্তিরা এই সবে জড়াচ্ছেন। আর পুরাতন ব্যবসায়ীয়া আড়ালে আবডালে থেকে নতুন কৌশলে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া লাভজনক ব্যবসা হওয়াতে এসব ব্যবসায় ব্যবসায়ীদের আগ্রহ বেশি।

এছাড়া স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় এই ব্যবসা নিয়ন্ত্রণ করে কারবারিরা। এছাড়া মাদক আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করা হলেও আসামিরা আইনের ফাঁকফোকড় দিয়ে জামিনে বের হয়ে আসে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ-সাতকানিয়া অংশে রয়েছে শতাধিক ইটভাটা ও বিপদগ্রস্ত অপরাধীদের বসতি কয়েকটি কলোনি পাড়া।

বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে গিয়ে বিভিন্ন মামলার আসামী হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিরা অন্যায় ও অপরাধ জগতের সাথে মিশে থাকতে থাকতে হয়ে গেছে বার্মা কলোনির বাসিন্দা। বিশেষ করে দোহাজারীর ডাক বাংলা ও হাইওয়ে কলোনি এবং এই অঞ্চলে পাহাড়ি জনপথ অন্যতম।

অপরাধ করে খুব সহজে গা ঢাকা দিয়ে নিরাপদ স্থানে মিশে যাওয়ার সুবিধা থাকায় তারা গড়ে তুলেছে এই এলাকাগুলোতে মাটি বিক্রি ও মাদক ব্যবসার বড় সিন্ডিকেট। চন্দনাইশ-সাতকানিয়ার পাহাড়ি এলাকা ও বিস্তীর্ণ কৃষি জমির আশেপাশে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক ইট ভাটা। এসব ইট ভাটায় শ্রমিক হিসেবে নিয়োজিত করে বিভিন্ন অঞ্চলের নানান জাতের মানুষ।

তাদেরক দিয়ে মাটি বিক্রি ও মাদক ব্যবসার কারবারিরা কৌশলে অপরাধ জগৎকে পেশা হিসাবে বিস্তার ঘটাচ্ছে। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের শারীরিক চাহিদার প্রয়োজনে এই এলাকায় মিনি পতিতালয়ও গড়ে উঠেছে। এতে এক শ্রেণির খারাপ চরিত্রের হিজড়াদের মাধ্যমে প্রচার প্রসারে পরিচালিত হচ্ছে এই পতিতা ব্যবসায়। অবসর সময় কাটাতে তারা বসাচ্ছে সুদের টাকায় মদ ও জোয়াড় আসর। এই আসরে কেউ হচ্ছে ধনী ও কেউ হচ্ছে ঋণী।

পুলিশের সোর্স পরিচয়ে এই ব্যবসার মাধ্যমে অনেকেই অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলছে। এসব সম্পদ রক্ষার্থে বৈধ কোন আয় না থাকলেও তাদের আলিশান বাড়িতে প্রশাসনে কর্মরত অসৎ ব্যক্তিদের অবাধ যাতায়াত জন-মনে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দৈনিক জনবাণী পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি মো. আয়ুব মিয়াজী এসবের সংবাদ প্রচার করায় নির্যাতন করে যাচ্ছে।

তার অপরাধ পাহাড় কাটা, গাছ পাচার, মাদক পাচার, পতিতা ব্যবসা বন্ধ, জুয়ার আসর বন্ধ, সরকারি ও বেসরকারি অফিসে অনিয়ম-দূর্নীতি বন্ধে নিয়মিত লেখালেখি করায় এসব গ্রুপের শত্রুতে পরিণত হয়েছে। এমনকি একটি মাফিয়া গ্রপ হত্যার উদ্দেশ্যে হামলা করে মারতে মারতে দোতলা থেকে ফেলে দেয় এবং এটি আত্মহত্যা হিসেবে চালিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করে রোহিঙ্গা নারীর চরিত্র হরণের মিথ্যা ভিডিও ফেসবুকে প্রচার করে ফাঁসানোর চেষ্টায় গত ০৫ এপ্রিল ২০২৩খ্রি, চন্দনাইশ থানার মামলা নং ০২/৬০ লিপিবদ্ধ করা হয় এবং ২৭ এপ্রিল ২০২৩ইং সাইবার ট্রাইব্যুনালের মামলা নং ১০০/২৩ দায়ের করা হয়।

এর আগেও ০৮ আগস্ট ২০২২ইং আদালতের সিআর মামলা নং ২৮২/২২ এফআইআর হিসেবে চন্দনাইশ থানার মামলা নং ২১/২০২ নারাজী শুনানীতে সিআইডি তদন্ত চলমান রয়েছে। মাফিয়া গ্রুপটিপটি এসব মামলা থেকে বাঁচতে বিগত পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের সোর্স আরিফুল ইসলাম সুমনসহ অন্যান্য আসামীদের রক্ষা করতে প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হিসেবে গত ১১ মে ২০২৩ ইং আদালতে সি আর মামলা নং ২২৫/২৩মূলে অভিযোগ দায়ের করেন।

বিগত ০১ আগস্ট ২০২২খ্রি চন্দনাইশ থানার মামলা নং ০১/১৮২ এর রিকল এর জামিন নামা গৃহীত হয়। চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী ২৪/০৮/২০২২ইং তারিখে ও চন্দনাইশ থানার ননএফআইআর নং- ১০০/২২, তারিখ ২৬/১২/২০২২খ্রি এবং হয়রানিমূলক আরোও একটি ননএফআইআর নং- ০৭/২৩, তারিখ- ১১/০২/২৩খ্রি. দায়ের করেন এবং এগুলো বিচার কার্য সম্পাদনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে গ্রাম আদালতে প্রেরণ করেন।

প্রশাসনিক ও সরকারী কোন সহযোগিতা ছাড়া হামলা-মামলার শিকার হয়ে নিজের চিকিৎসা এবং মামলার ব্যয়ভার বহন করতে গিয়ে মানসিকভাবে অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করতে হচ্ছে বলে জানান। একটি মামলারও সাক্ষী-প্রমাণের অভাবে ন্যায় বিচার না পাওয়ার শংকায় আছেন বলে উল্লেখ করেন।

মামলার তদন্তে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা দোহাজারী পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন এই পর্যন্ত একটি আসামিকে গ্রেপ্তার করেনি এবং নিউজের তথ্য-উপাত্ত নষ্ট করতে ছিনিয়ে নেওয়া মোবাইল, ল্যাপটপ ও টাকাগুলোও উদ্ধার করেনি। প্রায় ৯ মাস অতিবাহিত হলেও অফিস ভাংচুরসহ মামলার তদন্ত রিপোর্ট দিতে পারছে না পুলিশ।

এই বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, চমেক হাসপাতাল থেকে চিকিৎসা সনদ সংগ্রহ করতে না পারায় কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিতে পারছেন না তারা। বিগত সময়ে হামলাকারী ফারুক ও আলাউদ্দিন গ্রুপের মাটি ব্যবসায়িদের সাথে কথা বলে জানা যায়, প্রতি গাড়ি মাটি প্রায় ৮শ হতে ১ হাজার টাকা পর্যন্ত পরিমাপ ও পরিমাণ অনুযায়ি বিক্রি হয়। তারা ১৫/২০টি ট্রাকে করে প্রতিদিন ১৮০/২০০ গাড়ি মাটি বিক্রি করতে পারে আয়োজন ভালো হলে।

এতে তাদের প্রায় দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব। তাদের খরচ হিসেবে গাড়ি ও স্ক্যাভেটর ভাড়া হিসেবে প্রায় ৭০/৮০ হাজার টাকা। প্রতিদিন তাদের আরও ৭০/৮০ হাজার টাকা লাভ থাকে বলে জানায়। তারা এটি আরোও বড় করে আয়োজন করতে পারলে প্রতিদিন লাখ/দেড় লাখ টাকা আয় করা খুব সহজ এবং কোন বাধা বিপত্তি না আসলে ২০/২৫ দিন মাটি বিক্রি করতে পারলে প্রায় ৩০ লক্ষ টাকা আয় করা সম্ভব বলে জানান তারা।

অন্যদিকে সরজমিনে বার্মা কলোনীগুলো ঘুরে এসে এলাকাবাসীর নিকট জানা যায়, নতুনভাবে পূর্ব দোহাজারীর মৃত শমসুর ছেলে মিজানের পরিচালনায় লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের মো. নাছিরের ছেলে রিমনের নেতৃত্বে সাঙ্গু ব্রীজের নিচে হাইওয়ে কলোনীতে মাদক ও জোয়াড় আসর বসিয়ে আসছে তারা।

এ ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য তারা কৌশলে অবসাদগ্রস্ত ব্যক্তিদের টার্গেট করে ধারে মাদক বিক্রি করে বিনিময়ে এদের দিয়ে জোয়াড় আসর বসিয়ে মাদক ব্যবসা করে আসছে। এই কলোনিতে বাচা মিয়ার স্ত্রী সালমা বেগম (প্রকাশ বুলবুলির মা), সোহেল সওদাগরের ভাড়াটিয়া রফিক উদ্দীনের স্ত্রী আমিনা বেগম ও কালু এ গ্রুপের সদস্য বলে জানা যায়। অপরদিকে ডাক বাংলা বার্মা কলোনীতে মৃত রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম, প্রকাশ মনুর পরিচালনায় হিজড়া হারুনের ভাড়া ঘরে কক্সবাজার ও শহর থেকে মেয়ে নিয়ে পতিতা ব্যবসা চালাচ্ছে বলে জানা যায়।

ডাক বাংলা কলোনীস্থ খবরস্থানের পাশে সিঁড়ি ঘাটে একই এলাকার কোরবান আলী, আবদুল মাবুদের ছেলে নুনিয়া ও ফরিদ ড্রাইভারের ছেলে মাসুদ মাদক ব্যবসায় জড়িত বলে খবর পাওয়া গেছে। দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম জানান, পৌর এলাকাকে শতভাগ মাদক ও অপরাধমুক্ত করার জন্য সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত স্বাপেক্ষে প্রশাসনের সহযোগিতায় জনগণের বসবাস উপযোগী করতে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, মাটি বিক্রি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে পুলিশ।

ইতি মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তারা অনেক পুরাতন মাদক ব্যবসায়িকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা বেগম বলেন, প্রচলিত আইন প্রয়োগ করে তাদের সক্ষমতার মধ্যে মাটি বিক্রি নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা করা হচ্ছে। তবে সাধারণ জনগণ সচেতন না হলে কোন অপরাধ সরকারের পক্ষে এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

বিশেষ করে রাজনৈতিক নেতাদের সহযোগিতায় উচ্চতর গবেষনার মাধ্যমে প্রয়োজনে আইন সংস্কার করে হলেও আরোও কঠোরভাবে প্রয়োগ ও বাস্তবায়ন করা গেলে মাটি বিক্রি এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি।