ক্যাম্পাস প্রতিবেদক: ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেন সহযোগী অধ্যাপক ড. মোঃ নাহিদুল ইসলাম।গত (০১ ফেব্রুয়ারি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং (০৬ ফেব্রুয়ারি) অত্র বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, নতুন চেয়ারম্যান প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র প্রভাষক ও চেয়ারম্যান, গণ বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আইন ও বিচার বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবে ও কর্মরত ছিলেন।
Post Views: 258




