সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতি গঠিত হয়েছে। এতে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহকে সভাপতি ও সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে এ সমিতি গঠিত হয়।
এছাড়া বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত , কেওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওচমান আলী,ও পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আ.ফ.ম মাহবুবুল সিকদারকে সহ-সভাপতি এবং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপুকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়।
সমিতিতে চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরকে উপদেষ্টা করা হয়েছে।
চট্টগ্রাম-১৫ আসনের এমপি এম এ মোতালেবের স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়।




