ইজাজুল, উত্তরা প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বতন্ত্র মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে জাতীয় নীতিমালা প্রনয়ন এবং দেশীয় পর্যটনের উন্নয়ন ও বিকাশে নীতি নির্ধারণ ও সহযোগিতা করা।
আজ রবিবার (০৪ ফেব্রুয়ারী) ঢাকা ১৮ আসনের নব-নির্বাচিত এমপি ও ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী প্রতিষ্ঠানটিতে সদস্য পদে অধিষ্ঠিত হলেন।
রাজধানীর বাংলাদেশ সচিবালয়স্থ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদস্য পদ পেয়ে এমপি খসরু চৌধুরী দি ক্রাইমকে বলেন, জবাবদিহিতা ও কর্মদক্ষতা বাড়াতে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।
তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানসমূহ এবং এতে কর্মরত সকলের সক্ষমতা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় পরিমাপ হবে, যা ভবিষ্যত কর্মপরিকল্পনায় সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।’ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবো ইনশাল্লাহ।




