চকরিয়া অফিস : চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় ব্যক্তির জমি দখলের পায়তাঁরা করছে সন্ত্রাসীরা। ওই জমিতে বাড়ি নির্মাণ করতে প্রতিদিন ডাম্পার দিয়ে মাটি ভরাটের কাজ অব্যাহত রেখেছে। এতে যে কোন মূহুর্তে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসি। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অসহায় পরিবারটি।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাষ্টার আলীর পাড়ার বাসিন্দা মাওলানা সলিম উল্লাহ জানান, তার পিতা আশরাফ মিয়া ১৯৭৪ ও ১৯৭৫ সালে ফাঁসিয়াখালী মৌজায় ২০১ খতিয়ানের ৮ আনা অংশের মালিক একই এলাকার সুকুমার কুলাল এর কাছ থেকে ০.৫০ একর নাল জমি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমি ভোগ দখলে রয়েছে। এরইমধ্যে দূর্লোভের বশীভূত হয়ে জমি দখল নিতে মরিয়া হয়ে উঠে একই এলাকার দক্ষিণ সিকদারপাড়া ও মাষ্টার আলী পাড়ার মৃত নজু মিয়া ও মৃত সোলতান আহমদের পুত্রগণ। সম্প্রতি মোহাম্মদ ইয়াহিয়া, আনোয়ার হোসেন, আনসার, জয়নাল আবেদীন ও দুদু মিয়ার নেতৃত্বে ১০-১২ জনের লাঠিয়াল বাহিনী দখল নিতে মহড়া দিচ্ছেন। দখলবাজরা দখলীয় জমিতে ডাম্পার দিয়ে মাটি ভরাট কাজ করার সময় বাধা দিলে উল্টো প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছেন।

মাওলানা সলিম উল্লাহ আরও জানান, এঘটনায় দখলবাজ মোহাম্মদ ইয়াহিয়া, আনোয়ার হোসেন, আনসার, জয়নাল আবেদীন ও দুদু মিয়া গংদের বিরুদ্ধে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পর তারা আরও বেপরোয়া হয়ে উঠে। দখলবাজরা প্রচলিত আইন কানুন না মেনে প্রতিদিন ডাম্পার দিয়ে মাটি ভরাটের কাজ অব্যাহত রেখেছেন। মাটি ভরাটের কারণে জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছে।

এদিকে আশরাফ মিয়া বাদি হয়ে বিগত ২০২৩ সালের ১২ ডিসেম্বর ২০০৯ সনের সৃজিত বিএস ৬০৯, ১৪৯৬, ১৫৭৭ ও ১৯৭৪ নং খতিয়ানাদী বাতিল করার জন্য কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং : ১৫৬/২০২৩।

এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালত মামলাটি আমলে নিয়ে ওই জমিতে সবধরণের মাটি ভরাট ও নির্মাণ কাজ না করার জন্য নিষেধাজ্ঞা দেন। পাশাপাশি সৃজিত বিএস ৬০৯, ১৪৯৬, ১৫৭৭ ও ১৯৭৪ নং খতিয়ানের কার্যকরিতা স্থগিত আদেশ প্রচার করেন। দখলবাজরা জমির মালিককে হুমকি ধমকি দেওয়ায় অসহায় হয়ে পড়েছে। এব্যাপারে অসহায় পরিবারটি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।