কক্সবাজার প্রতিনিধিঃ চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে শত বছরের পুরোনো দু’টি শাখা খাল খননে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে খনন কাজে এ অনিয়ম ও দূর্নীতি পরিলক্ষিত হয়েছে। এতে করে ওই এলাকার হাজারো প্রান্তিক কৃষকের মাঝে ধানসহ মওসুমী সব্জী উৎপাদনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি ওই ইউনিয়ের সওদাগর ঘোনা এলাকায় বর্ষা মওসুমে বন্যায় ক্ষতির আশংকা করছেন প্রায় ১৫ শত পরিবার। এদিকে খাল খননের বিশাল অর্থ লুটপাট হওয়ায় কাজের মান ও সংশয় প্রকাশ করছে স্হানীয় জনসাধারণ।

জানা গেছে, উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের শত বছরের পুরোনো উমখালী খাল ও মাতামুহুরীর শাখা খাল দীর্ঘদিন খনন না হওয়াতে পলিমাটি জমে ভরাট হয়ে যায়। এতে পানির অনিশ্চয়তায় চাষাবাদ নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন স্থানীয় কৃষকরা।খালগুলোতে পলি জমে নাব্যতা হারানোর কারণে পানি সংকটে পড়ে নিরবচ্ছিন্ন চাষাবাদ নিয়ে কৃষকদের এমন দুর্ভোগ দৈন্যদশা ছিল বেশ কয়েক বছর ধরে।

তদুপরি বর্ষায় বানের পানিতে অনেক পরিবার গৃহহীন হয়ে যায়। এসব দুর্দশার বিষয় আমলে নিয়ে ইতোপূর্বে চকরিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকবার প্রস্তাব উপস্হাপিত হয়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের চাহিদাপত্রের বিপরীতে চিরিঙ্গা ইউনিয়নের শত বছরের পুরোনো উমখালী খাল ও পুরোনো মাতামুহুরী শাখা খালের সাড়ে তিন কিলোমিটার অংশ খননে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় চলতি ২০২৩-২৪ অর্থবছরে বিশেষ প্রকল্প কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় এক কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেন। চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসাইন চৌধুরীকে প্রকল্প সভাপতি করে গত বছরের অক্টোবর মাসে খাল খননের কাজ শুরু হয়।

স্হানীয় কৃষকরা এ প্রতিবেদকে জানান, প্রকল্প সংশ্লিষ্টরা সাড়ে ৩ কিলোমিটার খাল খনন করেনি। যেনতেন ভাবে অনেকটা দায়সারা কাজ করেছে। ভরাট হওয়া খালের মাটি যতটুকু খনন করার কথা ছিল তা করা হয়নি। খালের গভীরতা সৃষ্টি না করে শুধু মাত্র উপরের স্হরের কিছু মাটি কেটে দায়সারা ভাবে ডিসেম্বরে কাজের সমাপ্তি ঘটান। প্রকল্পের তদারকি কাজে নিয়োজিত পিআইও সেকশনের প্রকৌশলী ও পিআইওর অর্থ আত্মসাৎ করার কারণে খনন কাজে অনিয়ম হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

চিরিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন দি ক্রাইমকে জানান, দু’টি খাল খননে অনিয়মের আশ্রয় নিয়ে জনপ্রতিনিধি ও পিআইও অফিস সরকারের বরাদ্দ কৃত বিপুল অংকের টাকা নয়ছয় করেছে।

তিনি আরও বলেন, লোক দেখানো খাল খনন করে এলাকাবাসী ও কৃষকের কোন লাভ হয়নি বরং আরও ক্ষতি হয়েছে। প্রায় ৩ হাজার একর জমির ধান ও সবজি চাষে পানি সেচের সমস্যা আগের মতই থেকে গেল।

চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসনাতুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।