চকরিয়া অফিস : উৎসব মুখর পরিবেশে চকরিয়া আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এডভোকেট আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু তৃতীয়বারের মতো সভাপতি ও এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর দুইটায় এসোসিয়েশন কার্যালয়ে বিকাল চারটায় ২০২৪-২০২৫ এর নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। পরে সন্ধা ছয়টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, এদিন আইনজীবির সমিতির ৬২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সিনিয়র আইনজীবী এডভোকেট আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু ৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এডভোকেট মুজিবুল হক পান ২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে তরুণ আইনজীবী এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এডভোকেট শাহরিয়ার ফয়সাল পান ১২ ভোট। সহ-সভাপতি পদে এডভোকেট মো.ওমর ফারুক ও এডভোকেট নুরুল আলম নিয়াজী বিনা প্রতিদ্ব›দ্বীতায় এবং সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট জাহাঙ্গীর আলম পূনরায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।

জেলা প্রতিনিধি পদে এডভোকেট আশিকুল বছির নকিব ৩১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এডভোকেট মোহাম্মদ ইউছুপ পেয়েছেন ২৯ ভোট। এছাড়া পাঠাগার সম্পাদক পদে এডভোকেট শেখ শাহজাহান হোসাইন ও আপ্যায়ন সম্পাদক পদে এডভোকেট মো.নজরুল ইসলাম বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হলেন এডভোকেট মোহাম্মদ মঈন উদ্দিন, সিনিয়র এডভোকেট মো.গিয়াস উদ্দিন ও এডভোকেট আমিনুল এহেছান।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী আবু ছালেহ, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট আরমান হোছাইন ও এডভোকেট মো.সুজা উদ্দিন।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদে চকরিয়া উপজেলা এডভোকেট এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। এরআগে তিনি চারবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।