চন্দনাইশ প্রতিনিধি: দেশের অর্থনৈতিক চাপের মধ্যে মানুষের আয়ের চেয়ে বেড়েছে ব্যয়। বিশেষ করে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ কঠিন আর্থিক সংকটে নিমজ্জিত। এতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যবিত্ত থেকে নিম্নমধ্যবিত্ত পরিবারের ঋণ গ্রহীতারা। এ সময় মানবিকতা ও সহযোগিতা উপেক্ষো করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে টিএমএসএসসহ বিভিন্ন এনজিও মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে এনজিও নামের মহাজনরা।
এসব এনজিও’র মাঠকর্মীরা হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কাছ থেকে কিস্তির টাকা আদায়ে মরিয়া হয়ে পড়েছেন। বিভিন্ন কৌশলে এনজিও’র মাঠকর্মীরা ক্ষুদ্রঋণ গ্রহিতাদের প্রতিনিয়ত চাপ প্রয়োগ ও হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের চাপের মুখে ঋণগ্রস্ত মানুষগুলো আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে। অনেকেই প্রতিবাদ করলে পরে ঋণ দিচ্ছে না তাদেরকে। ফাঁকা চেক না দিলে ঋণ নিতে হয়রানীর স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ।
দোহাজারী শাখার টিএমএসএস কিস্তি আদায়ের জন্য গ্রাহকদের বাড়িতে গিয়ে বসে থাকা, অকাট্য গালিগালাজ বা খারাপ আচরণ ও ৪টি ফাঁকা চেকে অতিরিক্ত টাকা বসিয়ে মামলা করে টাকা আদায়ের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামের রহিমা আক্তার নামের জনৈক এক মহিলা “টিএমএসএস” নামের একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋন নেন ১ বছর মেয়াদী। তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন। কিন্তু তার আয়ের উৎস দূর্বল হলে অর্থনৈতিকভাবে চাপে পড়েন। ইতিমধ্যে নিয়মিত মাসিক ৫টি কিস্তিও পরিশোধ করেন। কোন কিস্তি বকেয়াও নাই। হঠাৎ চলতি মাসে তিনি মাট কর্মী সুজীব চাকমার নিকট অনুরোধ করেন বাকী কিস্তুগুলো মাসে অল্প অল্প করে পরিশোধ করার সুযোগ করে দেয়ার জন্য। কিন্তু মাঠকর্মী অডিটের নামে তার পাস বই নিয়ে যায়। পরে ফেরত না দিয়ে জোর করে টাকা আদায়ের হুমকী দিচ্ছে।
এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মো. ইয়াছিন মিয়া বলেন, গ্রাহকের নিকট থেকে কিস্তি আদায় করে না দিলে প্রতিষ্ঠানে তাদের বেতন বন্ধ হয়ে যাবে। টাকা আদায়ের কৌশল হিসেবে তারা ফাঁকা চেক নিয়ে থাকেন। গ্রাহক কিস্তিুর টাকা পরিশোধ করতে না পারলে সকল প্রতিষ্ঠান এভাবে টাকা আদায় করে থাকেন বলে জানান তিনি। উধ্বর্তন কর্মকর্তার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য মোবাইল নাম্বার দিতে বল্লে তিনি বলেন তাদের নির্দেশে চাপে আছি। তাই তাদের সাথে কথা বলার প্রয়োজন নেই।
ঋণগ্রস্ত পরিবারগুলোকে এনজিও’র কিস্তির টাকার জন্য চাপ বা পরিবারের মহিলাদের সাথে যেন অকাট্য গালিগালাজ বা খারাপ আচরণ না করে সে দিকে স্থানীয় ইউএনও ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন ঋণ গ্রহীতারা।



