প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়াই শিকারিদের কবল থেকে অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ছালে আহম্মেদের নেতৃত্বে উকিয়া বাজারে এ অভিযান চালিয়ে অতিথি পাখি বালি হাঁস উদ্ধার করা হয়।
এ সময় দুছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি ও ওয়ালা পালং বিটের আরাফাত মোহাম্মদ সহ বন কর্মীরা উপস্থিত ছিলেন।
বাজারে বিক্রি করেতে আনা শিকারির কবল থেকে উদ্ধারকৃত অতিথি পাখি উপজেলা পুকুরে অবমুক্ত করা হয়।
জানা গেছে, রাজা পালং এ মাছ শিকারিয়া সহ বিভিন্ন জলাশয়ে শীতের মৌসুমে খাদ্য গ্রহণ করতে আশা অতিথি পাখিদেরকে ফাঁদ বসিয়ে শিকার করে আসছিল সঙ্গবদ্ধ চক্র। শিকারিরা ওই সব পাখি ধরে বাজারে প্রকাশ্যে বিক্রি করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ছালেহ আহাম্মদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে শিকারিদের কবল থেকে অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইনে অতিথি পাখি স্বীকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
দুছরি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান জানান, পরিবেশ আইন অমান্য করে অতিথি পাখি শিকারিদের নাম ঠিকানা অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।



