প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের সদস্য ব্যারিস্টার রহমত উল্লাহ (৫৩) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি…রাজেউন।আজ শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেল ৩ টায় তিনি ঢাকার কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে মৃত্যুবরন করেন। সকালে অসুস্থবোধ করলে ঢাকার কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হলে সেখানেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রহমত উল্লাহ কক্সবাজার শহরের টেকপাড়া সিকদার মহলের মমতাজ মিয়ার ছোটো ভাই বইল্যাপাড়া সিএন্ডবি কলোনি রোড়ের আব্বাস মিয়ার সন্তান। ৯ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান ও অবিবাহিত।
তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর বাসিন্দা। আগামীকাল শনিবার (২৭ জানুয়ারী) বাদ জোহর কক্সবাজার বায়তুশ শরফ মাঠে প্রথম জানাজা, বাদ আছর পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর নীজ বাড়িতে ২য় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।




