ইউসুফ হোসাইন (লালপুর) নাটোর প্রতিনিধি: নাটোরে যানবাহন থেকে শ্রমিকলীগ নেতাদের চাঁদাবাজির অভিযোগ এর প্রতিবাদে প্রকাশ্যে অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ নেতা-কর্মীরা।আজ শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনির নেতৃত্বে মিছিলটি বের হয়।

ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যায়। মিছিল থেকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়ার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অন্তত অর্ধশত বিক্ষোভকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে মহড়া দিচ্ছেন।

এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন বিক্ষোভকারীরা।মিছিলে নেতৃত্ব দেয়ার কথা স্বীকার করে পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনি বলেন, ‘সিএনজি মালিক সমিতির বর্তমান সভাপতি সেলিম রেজা ও সেক্রেটারি রঞ্জু আহমেদ। এই দু’জন বছরের পর বছর সিংড়ার সিএনজি চালকদের চুষে খাচ্ছেন। একটি সমিতি তৈরি করে নিয়মিত চাঁদাবাজি করেন তারা। প্রতিদিন তারা একেকটি সিএনজি থেকে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন।’

তিনি বলেন,সকল সিএনজি চালক ক্ষুব্ধ হয়ে এই মিছিলের আয়োজন করেন। আমি ও সেখানে ছিলাম।’মিছিলে সকলের হাতে অস্ত্র থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সমর্থকরা মনে করেছিল, আমার ওপর আক্রমণ হয়েছে। তাই তারা এগুলো নিয়ে এসেছিল।