প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এর সাথে শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে সমিতির সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানের নেতৃত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির-সহ অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, যুগ্ম-সম্পাদক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক, কোষাধ্যক্ষ মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার ওয়াদুদ হৃদয়, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পুরকৌশল বিভাগের প্রভাষক মো. আসিফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম খলিল এবং নির্বাহী সদস্য রসায়ন বিভাগের অধ্যাপক ড. ম.ক. জিয়াউল হায়দার ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন দে।

মতবিনিময়কালে সমিতির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর এর নিকট বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয়। এ সময় তিনি সমস্যাগুলোর যৌক্তিক সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।