ঢাকা অফিস: রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় দীন মোহাম্মদ নামে আরও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহত গুরুতর অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজন হলেন- সজীব হোসেন (৩৫)ও দীন মোহাম্মদ।সজীবের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায় এবং দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে সে কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকায় বসবাস করেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতের দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দু’জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সজীব হোসেন মারা যান।




