খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের দুই সদস্য নিহত ও অপর এক সদস্য আহত হয়েছে। নিহতরা হলেন- রবি কুমার চাকমা(৬৪) ও শান্ত চাকমা ওরফে বিমল(৫৫)। নিহত রবি কুমার চাকমা(৬৪) ও বিমল চাকমা(৫৫) নামে ২জন ইউপিডিএফ সদস্যকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে ।

আজ বুধবার(২৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে মহালছড়ির দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। মহালছড়ি উপজেলার দুর্গম দুরছড়ির একটি বাড়িতে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে দু’জন ঘটনাস্থলে মারা যায়।

এ সময় তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা(৬৪), শান্ত চাকমা ওরফে বিমল(৫৫) ও রহিন্তু চাকমা ওরফে টিপন(৩২) সেখানে অবস্থান করছিলেন বলে দাবি করেছে ইউপিডিএফ। হামলায় উক্ত তিন জনের মধ্যে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা(বিমল) প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আর রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইউপিডিএফ এর মুখপাত্র নিরন চাকমা।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা(৬৪), শান্ত চাকমা ওরফে বিমল(৫৫) ও রহিন্তু চাকমা ওরফে টিপন(৩২) ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এসময় সন্ত্রাসী হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা(বিমল) প্রাণ হারায় এবং রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এ ঘটনাকে ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়ে হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকান্ডে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য পুলিশ রওনা দিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। পুলিশ এখনও ঘটনাস্থলে অবস্থান করে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ খাগড়ছড়ি আধুনিক জেলা সদরে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।