নিজস্ব প্রতিনিধি: সেনাবাহিনী,বিজিবি ও পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই এর যৌথ অভিযানে অবৈধভাবে পরিবাহিত ৪২৭.৮১ঘনফুট বিবিধ কাঠ ও ৩০৯০.৪০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে জব্দকৃত কাঠগুলো রা্ইখালী রেঞ্জ হেফাজতে রেখেছে সংশ্লিষ্ঠরা।

পরে কাঠগুলো পরিদর্শনে আসেন রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, রাইখালী রেঞ্জ কর্মকর্তা, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাসান, মোঃ শফিউদ্দীন মজুমদার সহ অন্যান্য স্টাফগণ।

বিভিন্ন সময়ে রাইখালী রেঞ্জের ফেরিঘাট ও মোহাম্মদপুর ও অন্যান্য এলাকায় যৌথ টহল কালে পাচারের উদ্দেশ্যে পরিবহনকৃত কাঠ ও জ্বালানী কাঠ উদ্ধার করত জব্দ করা হয়। আসামি অনুসন্ধান কাজ অব্যাহত রয়েছে। বন মামলা দাখিল করা হয়েছে।

এ বিষয়ে পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম জানান,কাঠ পাচারকারীদের খুজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করা হয়েছে এবং এ অভিযান পরিচালনা করার জন্য রেঞ্জ কর্মকর্তাসহ সকলকে আন্তরিক অভিনন্দন জানান।