চকরিয়া অফিস : চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি মাইক্রোবাস উপহার দিয়েছেন পৌর মেয়র আলমগীর চৌধুরী। আজ সোমবার (২২ জানুয়ারি) চকরিয়া সেনা ক্যাম্পের অধিনায়ক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি লে: কর্ণেল কামরুজ্জামান পিটু (অধিনায়ক ৩৯ এসটি ব্যাটালিয়ন) এর হাতে উপহার হিসেবে মাইক্রোবাসের চাবি তুলে দেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী। এর ফলে দীর্ঘদিনের শিক্ষার্থীদের যাতায়তের সমস্যা দুর হবে।

এসময় চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী মাস উদ মোর্শেদ, চকরিয়া ক্যান্টমেন্ট ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল সৈয়দা নুর আসমা, এডমিন অফিসার দীপলাল চক্রবর্তী, পৌরসভার নারী ও পুরুষ কাউন্সিলর উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, প্রতিদিন চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে ছাত্র-ছাত্রীকে দুর দুরান্ত থেকে আসতে হয়। শিক্ষার্থীরা যথা সময়ে স্কুলে আসতে পারে না।

তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে একটি মাইক্রোবাস গাড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে। আশাকরি এখন থেকে শিক্ষার্থীরা দূর্ভোগ থেকে মুক্ত হবে।