লিটন কুতুবী,কুতুবদিয়া: ডাকাতির প্রস্তুতিকালে কুতুবদিয়া উপকূলের চার জলদস্যুকে আটক করেছে পুলিশ। আটককৃত জলদস্যুরা সবাই কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গেছে, ডাকাতের সঙ্গবদ্ধ একটি দল সাগরে ডাকাতির উদ্দেশ্যে যাওয়ার সময় উপকূলের কৈয়ারবিল ইউনিয়নের হায়দার মিয়াজির পাড়া এলাকায় আজ সোমবার (২২ জানুয়ারী) দিবাগত রাত ২টায় সময় সঙ্গবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে কুতুবদিয়া থানা ওসি মোঃ গোলাম কবিরের নির্দেশে এসআই হানিফ সঙ্গীয় পুলিশ পোর্স নিয়ে অভিয়ান চালিয়ে অস্ত্রসহ চার জলদস্যুকে আটক করে।
আটককৃত জলদস্যুরা হলেন- কৈয়ারবিলের আবু শামার পুত্র মোহাঃ মিজানুর রহমান,আবদু শুক্কুরের পুত্র আবু সুফিয়ান, ইলিয়াছের পুত্র ইমরান হোসেন, আলী হোসেনের পুত্র ইয়াছিনুর রশিদকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সর্দ্দার মিন্টু, সাদ্দাম, মিজান, গুরা কালুসহ ৭/৮ জন জলদস্যু পালিয়ে যায়।
এ ব্যাপারে থানার এসআই হানিফ বাদি হয়ে মামলা রুজু করে বলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেন।




