বিনোদন ডেস্ক: রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়া আহতরা হলেন, জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জলসহ (৩০) আরো কয়েকজন।

ঢাকা মহানগরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা জানান, দুপুরে তারা ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় যান। এসময় হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার পথে সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা মিছিলের উপর আক্রমণ চালায়। লাঠিসোটা নিয়ে মিছিলের নেতাকর্মীদেরকে বেধরক পিটুটি দেয় ইমাম হোসেন ও তার সমর্থকরা। এতে অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হন।

জানা যায়, নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রুপ নেয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।