ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের নগদ অর্থ, ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
পুরস্কারের জন্য নির্ধারিত ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের সমাহার রয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালিত।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করেন। শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই মেলা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।




