আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনি এবং রাজনৈতিক উভয় পদ্ধতিতেই মোকাবিলা করা হবে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন যাত্রার সূচনা হয়েছে, সেই অগ্রযাত্রাকেই সামনে এগিয়ে নিতে হবে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ প্রজন্মের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না এবং তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসাদুজ্জামান বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসনের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের একটি বড় অংশ এখনো নিখোঁজ রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা এবং পরিশ্রমের দিক থেকে আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। এই শিক্ষা বৃত্তি প্রদানের মূল লক্ষ্য শুধু কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং পরবর্তী প্রজন্মকে জ্ঞান, মেধা ও প্রজ্ঞা অর্জনে আরও উৎসাহিত করা।