দেশের বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক প্রভাব ও পারিবারিক একক নিয়ন্ত্রণ দূর করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) এবং স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন না। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীদের অযোগ্য ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাতে প্রশাসনিক সুশাসন ফিরিয়ে আনা ও আমানতকারীদের আমানত সুরক্ষিত রাখার লক্ষ্যেই এ আইনগত পরিবর্তন আনা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে 'ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১' সংশোধনের খসড়াটি চূড়ান্ত করেছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নেওয়া আইন সংশোধনের সুপারিশগুলোর বড় অংশই নতুন এই খসড়ায় বহাল রাখা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই খসড়াটি অনুমোদন লাভের উদ্দেশ্যে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। বর্তমানে প্রচলিত আইনে মন্ত্রী বা সংসদ সদস্যদের ব্যাংক পরিচালক হওয়ার ওপর সরাসরি নিষেধাজ্ঞা ছিল না। তবে সংবিধানের ১৪৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের কোনো লাভজনক পদ বা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। পর্ষদে রাজনৈতিক ব্যক্তিত্বদের না রাখার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

ব্যাংক পর্ষদে একই পরিবারের আধিপত্য খর্ব করতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন প্রস্তাবে এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন সদস্যকে একই সময়ে কোনো ব্যাংকের পরিচালক পদে রাখার নিয়ম করা হচ্ছে, যা বর্তমানে সর্বোচ্চ তিনজন। এছাড়া পারিবারিক স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন কোনো প্রতিষ্ঠান থেকে পর্ষদে প্রতিনিধি পরিচালক বসানোর সুযোগ দুজনের জায়গায় কমিয়ে একজন করার সুপারিশ করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ, বেক্সিমকো, প্রিমিয়ার গ্রুপ ও সিকদার গ্রুপসহ একাধিক বড় শিল্পগোষ্ঠী ব্যাংক খাত দখল করে অনিয়ম-দুর্নীতি চালায় বলে অভিযোগ রয়েছে। ওই সময় এসব গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিরা নিজের পাশাপাশি স্ত্রী, সন্তান, জামাতা ও নিকটাত্মীয়দের ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করেছিলেন। বিএবি মনে করে, প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে পর্ষদে এই পারিবারিক নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাবও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অতীতে এ মেয়াদের সীমা ৬ বছর থাকলেও ২০১৮ সালে বাড়িয়ে ৯ বছর এবং ২০২৩ সালে আরও বাড়িয়ে ১২ বছর করা হয়েছিল। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে কোনো পরিচালক টানা ৬ বছর দায়িত্ব পালনের পর পরবর্তী ৩ বছর ওই ব্যাংকে আর পরিচালক হতে পারবেন না। এই মেয়াদ নিয়ে বিএবি চেয়ারম্যান জানান, ব্যাংকারদের পক্ষ থেকে ৯ বছর মেয়াদের প্রস্তাব করা হলেও ৬ বছরের যে সিদ্ধান্ত এসেছে তা তারা মেনে নিয়েছেন।

ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের অংশগ্রহণ বাড়াতে নতুন নিয়ম নির্দিষ্ট করা হচ্ছে। খসড়া অনুযায়ী, সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক বিদ্যমান ২-৩ জন থেকে বাড়িয়ে ৩-৪ জন করতে হবে। পর্ষদের সদস্যসংখ্যা ২০ জনের কম হলে বাধ্যতামূলক স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনা ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থাকার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এর পাশাপাশি ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যতে কোনো প্রকার স্বার্থের সম্পর্ক থাকলে তাকে স্বতন্ত্র পরিচালক করা যাবে না।

বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক খাতে নতুন স্ট্র্যাটেজিক বা কৌশলগত বিনিয়োগকারী টানতে শেয়ার কেনার বিদ্যমান নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবার সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণ করতে পারে। নতুন প্রস্তাবে ব্যাংক খাতের সার্বিক স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিলের ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ জাতীয় বিনিয়োগকারীদের যোগ্যতা ও শর্তাবলি নির্ধারণ করবে। সাধারণ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশের এই সর্বোচ্চ সীমা বহাল রাখা হলেও বিএবি চেয়ারম্যান দাবি জানিয়েছেন যেন দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইনগত বৈষম্য না ঘটে।

পরিচালকদের ঋণ পরিশোধের বিষয়ে আরও কঠোর বিধান আনা হচ্ছে আইনটিতে। পদ শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া একবারে পরিশোধ করতে হবে। কোনোভাবেই ওই ঋণ পুনঃতফসিল বা নিয়মিত করার সুযোগ থাকবে না। পরিচালকদের পর্ষদ সভায় উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে, কোনো পরিচালক টানা তিন মাসের বেশি অনুপস্থিত থাকতে পারবেন না এবং বিশেষ অনুমতি নিয়ে পর্ষদ সভার বাইরে অনুপস্থিত থাকা যাবে বছরে সর্বোচ্চ একবার।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকের পর্ষদ বাতিল ও পুনর্গঠনের এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের হাতে থাকছে। ব্যাংক আমানতকারীদের স্বার্থবিরোধী কাজ করলে কেন্দ্রীয় ব্যাংক ওই পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করতে পারবে, যার মেয়ার সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত নির্ধারণ করা যাবে। পর্ষদ পুনর্গঠনের পর পরবর্তী সাধারণ সভায় নতুন পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যাংকের সংঘবিধি বা পরিচালনা সংক্রান্ত মৌলিক বিধিমালা পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে কোনো প্রতিষ্ঠান যদি অন্য কোনো প্রতিষ্ঠানের ২০ শতাংশের বেশি শেয়ারধারী, পরিচালক বা ঋণের জামিনদার হয়, তবে সেটিকে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে গণ্যের বিধান দেওয়া হয়েছে। তথ্যের বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়া বা নির্দেশ লঙ্ঘনে সর্বনিম্ন জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হলেও সর্বোচ্চ জরিমানা ৫ লাখ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তিনি পরামর্শ দেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পর্ষদে ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক থাকা দরকার এবং কৌশলগত বিনিয়োগের ক্ষেত্র কেবল ব্যক্তি নয়, বরং দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২০, ৩০ এমনকি ১০০ শতাংশ শেয়ার ক্রয়ের সুযোগ উন্মুক্ত করা যেতে পারে। সাবেক এই গভর্নর উল্লেখ করেন, তার সময়েই পরিচালকদের মেয়াদ ৬ বছর এবং এক পরিবার থেকে দুজনের নিয়ম চালুর সুপারিশ করা হয়েছিল। তবে তিনি মনে করেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিচারকদেরও ব্যাংকের পর্ষদে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা উচিত। সার্বিক ব্যাংক সংস্কার ত্বরান্বিত করতে 'বাংলাদেশ ব্যাংক অর্ডার' ও 'সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন'-এর মতো অন্যান্য প্রয়োজনীয় আইনগুলোও দ্রুত জাতীয় সংসদে পাসের ওপর জোর দেন তিনি।