প্রতিবছরের মতো এবারও সামনের বছরের বৈশ্বিক চিত্র বিশ্লেষণ করে বিশেষ সংখ্যা ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড’ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকনমিস্ট। ২০২৭ সালের এই সংখ্যায় রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। প্রচ্ছদের বিভিন্ন ছবি ও প্রতীক নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা, পডকাস্ট ও বিশ্লেষণ তৈরি হলেও ইকনমিস্ট সেগুলোর আলাদা ব্যাখ্যা দেয়নি। তবে আধুনিক পৃথিবীর পরিবর্তনকে কাল্পনিক গল্পের মতো মনে হলেও ২০২৭ সালে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। এর বদলে বিশ্ববাসীকে নজর রাখতে হবে ১০টি সুনির্দিষ্ট বিষয়ের ওপর।

প্রথমত, যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের উত্তরসূরি হওয়ার লড়াই শুরু হলেও তিনি নিজে নিষ্ক্রিয় থাকবেন না। নিজের প্রভাব ও রাজনৈতিক উত্তরাধিকার টিকিয়ে রাখতে তিনি একাধিক নির্বাহী আদেশ জারি করতে পারেন। এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বদল, বড় নির্মাণ প্রকল্প, সামরিক পদক্ষেপ এবং আইনি লড়াইয়ের তীব্রতা দেখা যেতে পারে। একই সঙ্গে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্রের রূপরেখা কেমন হবে, তা নিয়ে বৈশ্বিক আলোচনা তৈরি হবে।

দ্বিতীয় বিষয় হলো ইরান সংঘাতের দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা। ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে শুরু হওয়া এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা কমিয়েছে। মিত্ররা যুক্তরাষ্ট্রকে আগের মতো ভরসা করতে পারছে না, আবার শত্রুরাও আগের মতো ভয় পাচ্ছে না। ২০২৭ সালজুড়ে এই যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে, জ্বালানি সরবরাহের পথ পুনর্নির্ধারিত হতে পারে এবং খাদ্য নিরাপত্তা ও সার সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে। এর পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও জোরদার করবে ইরানি সরকার।

তৃতীয়ত, পরিবেশ ও জলবায়ু সংকট। ২০২৭ সাল হতে পারে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। ‘সুপার এল নিনো’ প্রভাবে মারাত্মক খরা, তীব্র তাপপ্রবাহ, দাবানল ও চরম আবহাওয়ার শঙ্কা রয়েছে। দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ না কমালে পরিস্থিতি জটিল হবে। অন্যদিকে, বিশ্ববাজারে জ্বালানির চরম ওঠানামা থেকে বাঁচতে গিয়ে অবচেতনভাবেই নবায়নযোগ্য জ্বালানির পক্ষে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন ট্রাম্প।

চতুর্থ বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এআই কোম্পানিগুলোর অস্বচ্ছ ও জটিল ঋণ প্রক্রিয়ার কারণে অর্থনৈতিক বাজারে বড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া উন্নত এআই মডেলের সহায়তায় নতুন ধরনের সাইবার হামলা বাড়তে পারে। সরবরাহব্যবস্থায় রাজনৈতিক ঝুঁকি চিন্তা বাড়ালেও, এআইয়ের কারণে গণহারে চাকরি হারানো বা ডাটা সেন্টারে অতিরিক্ত বিদ্যুৎ-পানি ব্যবহারের আশঙ্কার সপক্ষে এখনও পর্যাপ্ত তথ্য-প্রমাণ মেলেনি। অর্থাৎ বাস্তব প্রভাবের চেয়ে ভয়ই বেশি ছড়াচ্ছে।

পঞ্চম প্রধান বিষয়টি হলো ইউরোপে ডানপন্থী রাজনীতির উত্থান। বিশেষ করে ফ্রান্সের আগামী নির্বাচনে ন্যাশনাল র‍্যালি দলের নেতা মেরিন লো পেনের প্রেসিডেন্ট হওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। লো পেন জয়ী হলে ইউরোপীয় ইউনিয়নের মূল চালিকাশক্তি ফ্রান্স-জার্মানি সম্পর্কে জটিলতা তৈরি হবে এবং ঋণে জর্জরিত ফ্রান্সের সরকারি অর্থব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হবে।

ষষ্ঠত, বিশ্বের বন্ডবাজার ও মূল্যস্ফীতি। শুধু ফ্রান্স নয়, অনেক উন্নত দেশেই সরকারের মাত্রাতিরিক্ত ব্যয়, এআই অবকাঠামো নির্মাণে বিশাল বিনিয়োগ এবং জ্বালানির চড়া দামের কারণে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে। সুদের হার বেশি থাকায় ধনাত্মক অর্থনীতিতেও পরিবার ও ব্যবসাগুলোর ওপর চাপ বাড়ছে, যা শেষ পর্যন্ত বড় ধরনের অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে।

সপ্তম বিষয় আধুনিক যুদ্ধকৌশল ও তাইওয়ান সংকট। ইউক্রেন ও ইরানের যুদ্ধে দেখা গেছে ক্ষুদ্র শক্তিগুলো প্রযুক্তি ব্যবহার করে পরাশক্তিকে ঠেকিয়ে দিতে পারে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবহর প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র অন্যান্য আঞ্চলিক সংকটে ব্যস্ত থাকার সুযোগে চীন কোনো পদক্ষেপ নেবে, নাকি ২০২৮ সালের তাইওয়ান নির্বাচনের জন্য অপেক্ষা করবে—তা আগামী দুই বছর আন্তর্জাতিক রাজনীতিতে চরম ঝুঁকিপূর্ণ থাকবে।

অষ্টম বিষয় স্থূলতা কমানোর ওষুধের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। ওজন কমানোর নতুন নতুন ওষুধ শুধু মানুষের শারীরিক পরিবর্তন আনছে না, বরং নতুন জীবন পাওয়ার অনুভূতিতে মানুষ পোশাক, প্রসাধনী ও শরীরচর্চায় অতিরিক্ত খরচ করছে, যাকে বলা হচ্ছে ‘প্রতিশোধের কেনাকাটা’। এই সাফল্যে উৎসাহিত হয়ে ওষুধ কোম্পানিগুলো মানুষের গড় আয়ু বাড়ানোর চিকিৎসাতেও নতুন করে বিনিয়োগ করছে।

নবম বিষয় মহাকাশ প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার। স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেট নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করবে এবং চীনা প্রতিষ্ঠানগুলোও পুনর্ব্যবহারযোগ্য রকেট বুস্টার ব্যবহারের সক্ষমতা দেখাবে। মহাকাশে যাওয়ার খরচ কমে আসায় বেসরকারি স্পেস স্টেশন নির্মাণ সহজ হবে, এমনকি কক্ষপথে তথ্যকেন্দ্র (ডাটা সেন্টার) স্থাপনও সম্ভব হতে পারে।

দশম বিষয়টি হলো বিনোদন জগতের পরিবর্তন। ‘স্টার ওয়ার্স’ চলচ্চিত্রের ৫০ বছর পূর্তিতে নতুন সংস্করণ ও নতুন ছবি মুক্তি পাচ্ছে, পাশাপাশি আসছে ‘অ্যাভেঞ্জার্স’ ও নতুন জেমস বন্ড। তবে ইউটিউবারদের তৈরি স্বল্প বাজেটের কনটেন্ট ব্যাপক জনপ্রিয় হওয়ায় দর্শক পুরোনো ফ্র্যাঞ্চাইজির বাইরে নতুন কিছু চায় কি না, সে প্রশ্ন উঠেছে। প্রযুক্তি চালিত ড্রোন, স্বয়ংক্রিয় রোবট আর তথ্য চুরির আশঙ্কার দিনে ৫০ বছরের পুরোনো স্টার ওয়ার্সের বিষয়বস্তু ২০২৭ সালের বাস্তবতায় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।