লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে ভুলভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৯শে নভেম্বর লালমনিরহাটে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি বলে মন্ত্রণালয় স্পষ্ট করেছে। ভারতীয় কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল যে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশে আওয়ামী লীগের সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন, যা সঠিক নয় বলে মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। এসব মিডিয়া তার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে। ওই কর্মকর্তা আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালাচ্ছে এবং নিরীহ মানুষের ওপর গুরুতর সহিংসতা চালিয়েছে, যা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে। তিনি অভিযোগ করেন, এই সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, তাদের এসব জঘন্য কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং প্রবাসী বাংলাদেশিদের নেতিবাচকভাবে উপস্থাপন করে তাদেরও ক্ষতি করছে। এই ভয়াবহ হুমকির শিকড় ছড়িয়ে পড়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ প্রসঙ্গে দেশটির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। এই সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে তারা আগ্রহী নন।

গত বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেও আবারও অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। গত কয়েক দিনে তারা কী করছে তা দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ ছেড়ে পালিয়েও তারা আবারও আগুন সন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে এবং পেছন থেকে মানুষের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করছে। তিনি ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।