প্রেস বিজ্ঞপ্তি: এসো সমুদ্রের কলতানে,স্বপ্নীল বাঙালীর আহবানে-উচ্ছ্বসিত শ্লোগানের মাধ্যমে শেষ হলো ২২-২৩ ডিসেম্বর পর্যন্ত দু’দিনব্যাপী মহাসমারোহে জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে আয়োজিত সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নীল বাঙালীর বার্ষিক বনভোজন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে তৃতীয়বারের মতো আয়োজিত এই মিলনমেলায় অংশগ্রহণ করেন স্বপ্নীল বাঙালী সংগঠনের সাংগঠনিক সদস্যবৃন্দ তাদের পরিবার স্বজন বন্ধুবান্ধব ও সাংগঠনিক শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টাবৃন্দ।

প্রতিবারের মতো এবারও এ মিলন মেলার প্রধান আকর্ষণ হিসেবে মেয়েদের মিউজিক্যাল বালিশ চেয়ার ও লটারি র‍্যাফেল ড্র।

মিউজিকাল বালিশ চেয়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন স্বপ্নের বাঙালি কেন্দ্রীয় পরিচালক পরিষদের সভাপতি ইকবাল হোসেনের সহধর্মিনী রেশমি ইকবাল,দ্বিতীয় স্থান অধিকার করেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা পপি ও তৃতীয় স্থান অধিকার করেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা ফারজানা সুমি।

হোটেল সী উত্তরা’র হল রুমে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলার সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্নীল বাঙালী কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ইকবাল হোসেন।

সমাপনী অনুষ্ঠানে যৌথভাবে মঞ্চ সঞ্চালনা করেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আহমেদ আসিফ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মৌলভীবাজারের আলী আকবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশবরেণ্য নন্দিত কবি স্বপ্নীল বাঙালী চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা মানবাধিকার সংগঠক কবি জনাবা বিবি ফাতেমা। তার অসাধারণ কবিতা আবৃত্তির মুগ্ধতা ছড়িয়ে এই মিলনমেলার সৌন্দর্য বর্ধন করেন।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হোটেল সী উত্তরার সিইও মোঃ ওসমান গনি,স্বপ্নীল বাঙালী চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন ও বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা জুলিয়া আক্তার।