খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষযক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইজ উদ্দিন।

এসময় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পরে দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দীঘিনালা উপজেলা:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: কাশেম।

তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিবাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মা তখনি শান্তি পাবে যখন দেশ ক্ষুদা দারিদ্র মুক্ত দেশে পরিনত হবে। বর্তমান সরকার এটিকে রূপ দিতে কাজ করছে। আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করলেই এটি খুব শিগ্রই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে করা সহজ হবে।’

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, ‘১৯৭১সালের ১৪ই ডিসেম্বর ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একই সুঁতোয় গাথা। দেশকে মেধা ও নেতৃত্ব শূন্য করতেই ১৪ ডিসেম্বরের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা এ হত্যাযজ্ঞ চালায়।’

এতে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোতালেব সুফি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস-চেয়ারম্যান সীমা দেওয়ান, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, সহকারী শিক্ষা কর্মকর্তা সোনামিত্র চাকমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ধসঢ়; মোফাচ্ছেল হক, দীঘিনালা থানার সাব- ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান বক্তব্য দেন।

এসময় উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সেলিম উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর, সাংবাদিক সোহানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা:

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ই ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একই সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমহুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালী উল্ল্যাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদুঅং মার্মা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: আবদুস সোবাহান, পৌর ছাত্র লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।