আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় বিএনপির অবরোধ কর্মসূচীতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর সংঘটিত ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। ইউপি সদস্য রাশেদ নেওয়াজ চৌধুরী ও আনোয়ারা থানার এস আই জয়নাল আবেদিন বাদী হয়ে পৃথক দু’টি মামলা রুজু করা হয়।

ইউপি সদস্য রাশেদ নেওয়াজ চৌধুরী দায়েরকৃত মামলায় এজাহার নামীয় ২১জন ও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অপরদিকে পুলিশ বাদিকৃত মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৪০ /৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পুলিশ সংঘটিত ঘটনার পর উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-রুবেল (২৬), মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ইমন (১৮), মারুফ হোসেন (২২), মোঃ জীবন (২৪) ও মঞ্জু (১৮)।

এদিকে পুলিশ গ্রেপ্তারকৃতদেরকে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোর্টে চালান দিয়েছে। মামলায় বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবকদলের কয়েকজন সিনিয়র নেতাসহ তৃণমূলের কর্মীরা আসামি হয়েছে।

আনোয়ার থানার ওসি (তদন্ত) মহিউদ্দীন বলেন,বুধবার সংঘটিত ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাটিয়েছে।। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আনোয়ারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বুধবার দুপুরে পিএবি সড়কে অবরোধ কর্মসূচি পালনকালে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ সহ চার পুলিশ আহত হয়।এই সময় গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছিল।