আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অবরোধের কর্মসূচি পালনকালে অন্তত ওসি সহ চার পুলিশ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় ওসির গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।
আজ বুধবার ( ১৩ ডিসেম্বর) দুপুর দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে অবরোধ কর্মসূচী পালন করছে।। এসময় সিএনজিসহ বেশ কিছু গাড়ী ভাংচুর হওয়ার খবর পাওয়া যায়।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। গুরুতর আহত আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।
এদিকে গাড়ী ভাংচুরের খবর পেয়ে আনোয়ারা থানার ওসির নেতৃত্বে পুলিশ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে সড়ক অবরোধে বাঁধা দিলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।। এ সময় ইটপাটকেলের আঘাতে ওসির গুরুত্বর আহত হয়। পরে পুলিশ নিজেদের আত্মরক্ষায় ৮ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে ভর্তি করলে পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এলাকায় বিএনপি নেতাকর্মীরা ব্যানারে নিয়ে অবরোধের নামে কিছু লোক রাস্তায় গাড়ি ভাঙচুর করে । এসময় পুলিশের ডিউটিরত গাড়িতে লাটি ও ইট পাটকেল দিয়ে হামলা চালালে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদসহ চার পুলিশ আহত হয়েছেন । আত্মরক্ষায় পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় একজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
Post Views: 286




