নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সাদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরে ইয়াছমিন ফাতিমা বলেছেন, তিনি একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। তবে ইউটিউব চ্যানেলে নিজেকে সাংবাদিক বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। গত ১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে নুরুল ইসলাম মঞ্জিলে এলাকার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নূরে ইয়াছমিন ফাতিমা।

সাংবাদিকগণ জাতির বিবেক উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের আত্মসামাজিক উন্নয়নে সাংবাদিকদের অবদান রয়েছে। তিনি সাংবাদিকদের সম্মান করেন বলেও উল্লেখ করেন এ মতবিনিময় অনুষ্ঠানে।

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের কন্যা শিল্প উদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমা আরো বলেন, তিনি রাজধানীতে থাকলেও গ্রামের প্রতি রয়েছে তাঁর আন্তরিকতা। তিনি গ্রামের সাধারণ মানুষের পাশে থাকতে পছন্দ করেন। উন্নয়ন ও সামাজিক সকল কাজে সাংবাদিকদেরসহ সকল স্তরের মানুষদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। স্থানীয় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দূর্নীতি থাকবে না বলে মনে করেন তিনি। এলাকার সন্ত্রাস ও মাদকসহ সকল অপরাধ দমনে সাংবাদিকদের অবদান অপরিহার্য মনে করেন ডিএমডি।

সমাজের অপরাধগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নূরে ইয়াছমিন ফাতিমা।

সমাজের অবহেলিত মানুষের প্রতি তার পিতার সহযোগিতার তথ্য তুলে ধরে তিনি বলেন, ইসমাইল-আঞ্জুমান ট্রাস্টের মাধ্যমে সহায়-সম্বলহীন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ মতবিনিময় অনুষ্ঠানে নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সাফিয়া খাতুন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।