আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।। চট্টগ্রাম দক্ষিণ জেলা নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চাতরী ওয়ান মাবিয়া সিটি সেন্টারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার সভাপতি জহিরুল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার অধ্যক্ষ আনোয়ার হোসেন মানিক।

বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসকান্দার চৌধুরী হিরু ও সাংবাদিক এম আনোয়ারুল হক।

ডুমুরিয়া তরুণ সংঘের সভাপতি এম নঈম উদ্দীন সোহেলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিলন কান্তি বড়ুয়া, উপজেলা সভাপতি মাওলানা এম মাহফুজুর রহমান, আকতার হোসাইন আজাদ, সহ-সভাপতি আলী হোসেন, শফি ফাউন্ডেশন এর প্রতিনিধি সাবের শফি প্রমুখ।

শেষে শফি ফাউন্ডেশন এর সহায়তায় দু:স্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আলোচনা সভায় বিভিন্ন পেশার ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে পিএবি সড়কে মানববন্ধন ও র‍্যালি বের করা হয়।