আনোয়ারা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান।
বর্ধিত সভায় উপজেলার ইউনিয়ন নেতৃবৃন্দ সহ তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন,ব্যালেট বিপ্লবের মাধ্যমে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এম, এ মান্নান চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভূমিমন্ত্রীকে পুনরায় জয়যুক্ত করতে হবে। তিনি নির্বাচনী কার্যক্রমে গাফেলতি করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এস এম আলমগীর চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব কুমার মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক ছগীর আহমদ আজাদ, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, আনোয়ারা ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, জুঁইদন্ডি ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস, ভূমি মন্ত্রীর ব্যক্তিগত সহকারি অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ন আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী ইউ পি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক রিদওয়ানুল হক রহিম, ছাত্রলীগ নেতা ফারুক ও মনির প্রমুখ ।




