লিটন কুতুবী,কুতুবদিয়া: কুতুবদিয়ায় সোমবার দিবাগত রাত দেড়টায় অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে দুইটি ঘর পুড়ে গেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, লেমশীখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিদ্দিক হাজি পাড়ার নুরুল আবছার ও তার পুত্র আনছারুল করিমের বাড়িতে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে পরিবারের লোকজনের দাবী ।

খবর নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল আবছারের সাথে তার সহোদর ভাই নুরুল ইসলাম ফয়সালের সাথে মারামারি হয়। উক্ত ঘটনায় ফয়সাল বাদি হয়ে নুরুল আবছার ও তার পুত্র আনছারুল করিমকে আসামী করে কুতুবদিয়া থানায় জি,আর ১০৪/২৩ নং মামলা রুজু করে। এতে নুরুল আবছার, আর আনছারুল করিম আসামী হওয়ায় বাড়িতে ছিল না। এ ফাঁকে অগ্নিকান্ডের দূর্ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের ঘটনা শুনার সাথে সাথে কুতুবদিয়া থানা পুলিশ ও কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম উপস্থিত হয়।

অগ্নিকান্ডের বিষয়ে তদন্ত চলছে বলে ওসি শুভ রঞ্জন চাকমা নিশ্চিত করেন।

অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা পরিষদের সদস্য (কুতুবদিয়া) নুরুল ইসলাম ভুট্টো স্থানীয় ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক সিকদার,আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার নাজেম উদ্দিনসহ অনেকে পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার খবর পাওয়া গেছে।