চকরিয়া অফিস : আজ ঐতিহাসিক শহীদ দৌলত দিবস। স্বৈরচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন শহীদ দৌলত খান। তিনি ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর চকরিয়া উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশের গুলিতে নিহত হন। সেই থেকে দিনটি শহীদ দৌলত দিবস হিসেবে পালন করে আসছেন বিভিন্ন রাজনৈতিকদল ও ছাত্র সংগঠন গুলো। শহীদ দৌলত খান ততকালীন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
এদিকে শহীদ দৌলত দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আওয়ামীলীগ, বিভিন্ন ছাত্র সংগঠন ও শহীদ স্মৃতি সংসদ কর্মসূচী পালন করার কথা রয়েছে। দৌলত খানের নিজ এলাকা চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজারে কবরস্থানে পুষ্পমাল্য অর্পন করা হবে। সকাল ৮টায় কালোব্যাজ ধারণ, কোরানখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
Post Views: 277




