নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আব্দুল মন্নান (৩৮) নামে ১ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।আজ সোমবার (০৪ ডিসেম্বর)রাত ৭টার দিকে লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটেছে এ দূর্ঘটনা।

চট্টগ্রাম শহরমুখী ট্রাক ও বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্র জানায়।

নিহত আব্দুল মন্নান উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান আলী সিকদার পাড়ার বশির আহমদের পুত্র বলে জানা যায়। তিনি একই দিন বিকেল সোয়া ৪টায় লোহাগাড়ায় অপর একটি দূর্ঘটনায় নিহতদের বাড়ি যাওয়া পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়। এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দূর্ঘটনাকবলিত গাড়ি দুটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে।