নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রাকের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী কন্যাশিশুসহ ২ জন নিহত হওয়ার সাংবাদ পাওয়া গেছে। লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় আজ সোমবার (০৪ ডিসেম্বর) সোয়া ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বি.ও.সি এলাকার লালীর বাপের পাড়ার ইকবাল হোসেন বাবুল (৫৫) ও তার নাতিন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের প্রবাসী তারেকের কন্যাশিশু আযুয়া আক্তার (০৪)। এই দূর্ঘটনায় আহত হয়েছেন আযুয়া আক্তারের মা সামিরা আক্তার (২৫)।

স্থানীয় সূত্রমতে, কক্সবাজারমুখী মোটরসাইকেলটি একইমুখী ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কায় ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় মোটরসাইকেল আরোহীরা। ঘটনাস্থলেই প্রাণ হারায় ২জন। আহত সামিরা আক্তারকে আশংকাজনক অবস্থায় প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দূর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে কর্তব্যরত কর্মকর্তা জানান।