মীর হোসেন মোল্লাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে অংশ নিতে, জাতীয়পার্টির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এইচ,এন,এম শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিজে উপস্থিত থেকে এবং শফিকুর রহমানের পক্ষে প্রতিনিধি আঃ কুদ্দুস মানিক, কাজী জামাল উদ্দীন এবং আখতার হোসেন সাদ্দাম নির্ধারিত সময়ে ফরম জমা দেন। এসময় তিনি জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এদিকে, এইচ,এন,এম শফিকুর রহমান জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দিতে- মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
এইচ,এন,এম শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ দলীয় ও ব্যক্তিগত ভাবে এই এলাকার আপামর জনসাধারণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে- প্রতিনিয়ত জাতীয়পার্টি এবং অঙ্গ-সংগঠনকে সুসংগঠিত করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি। দলীয় সকল প্রকারের কার্যক্রম আন্দোলন, সংগ্রামের পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে একাত্বতা ঘোষণা করে কাজ করছি। সর্বোপরি তিনি এই এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের প্রাণের দাবী মেটাতে দলীয় মনোনয়নে প্রতীক পেলে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশগ্রহন করবো। শান্তিপূর্ন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে শতভাগ জয় লাভের আশার কথা জানিয়ে, সংশ্লিষ্ট সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
সূত্রটি জানায়, তিনি রাজনৈতিক জীবনে একজন সক্রিয় নেতা, একজন সাহসী যোদ্ধা এবং জাতীয়পার্টির একনিষ্ঠ ব্যক্তি হিসেবে- এইচ, এন, এম শফিকুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে- দলকে সুসংগঠিত করে দলকে শক্তিশালী করতে- অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং ভোটারদের অধিকাংশরাই জানান, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়পার্টি বর্তমানে অনেকটাই সুসংগঠিত হয়েছে। তাই মনোনয়ন প্রত্যাশী এইচ,এন,এম শফিকুর রহমানের মত একজন উদ্যোমী, শিক্ষিত ব্যক্তিত্ব ও দলীয় যোগ্যতা সম্পন্ন পরিক্ষিত প্রার্থীকে যাচাই-বাছাই করে দলীয় মনোনায়ন দেওয়া হলে- শতভাগ বিজয় নিশ্চিত হওয়ার আশংকা প্রকাশ করেন। ইতিমধ্যে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ গোচাতে ব্যস্ত রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছেন।
জাতীয়পার্টির মনোনয়ন প্রত্যাশী এইচ, এন, এম, শফিকুর রহমান দলের যেকোন কর্মসূচীতে শক্ত অবস্থান নিয়ে চৌদ্দগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।




