নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও আনন্দ র্্যালী বের করে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ। এতে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও আনন্দ র্্যালীতে অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান।

উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা সাবেক মেযর মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, বীর মুক্তিযুদ্ধ বাহার উদ্দিন রেজা বীর প্রতীক, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ বুলু, আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী জাফর, চৌদ্দগ্রাম উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম শাহীন মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভা সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস নিয়াজী, যুবলীগ নেতা আলমগীর হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীগণ এক মঞ্চে উঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের চিত্র জনগণের মাঝে তুলে ধরেন।

মনোনয়ন প্রত্যাশীগণ তাদের বক্তব্যে বলেন, জামাত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সবসময় রাজপথে আছি এবং থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই চৌদ্দগ্রামে যাকে নৌকার মাঝি হিসেবে পাঠাবে আমরা সকলে এক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে বিজয় করবো।

তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলা করেছে দূর্বৃত্তরা। এসময় হামলার শিকার কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর বেশ কয়েকজন সমর্থক আহত হয়।

বজলুর রশিদ বুলু জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ ও শান্তি সমাবেশের আয়োজন করে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে উপজেলার কাদঘর এলাকায় পৌঁছলে কিছু সন্ত্রাসী তার ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এসময় তার কর্মীবাহী ২ টি পিকআপ ভাঙ্গচুর করে তারা। এই ছাড়াও চৌদ্দগ্রাম উপজেলা চিওরা রাস্তা মাথায় ও ঘোলপাশা ইউনিয়ন আমানগন্ডা মহাসড়কে সাবেক চেয়ারম্যান কাজী জাফরের কর্মীরা হামলার শিকার হয়। সমাবেশে এই হামলার নিন্দা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

এই ঘটনায় উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান বলেন, জামাত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল ও আনন্দ রেলীর আয়োজন করি। কিন্তু আজ আমাদের কর্মীরা সমাবেশে যোগদান করার জন্য রওনা দিলে মুজিবুল হক এমপির কর্মীরা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করে ও গাড়ি ভাংচুর করেছে। আজ কেনো এই হামলা হচ্ছে আওয়ামীলীগ করে যদি আওয়ামীলীগের কর্মীদের হাতে হামলার শিকার হতে হয়। তাহলে আওয়ামীলীগ করার মতো লোক পাওয়া যাবে না, আমরা এই হামলার নিন্দা প্রতিবাদ জানাই। তিনি দাবি করেন, চৌদ্দগ্রাম থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় বর্তমান এমপি মুজিবুল হকের নির্দেশে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে।

এবিষয়ে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন বলে জানান তিনি। বিষয়টি নিয়ে মুজিবুল হক এমপির বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।