ঢাকা ব্যুরো: রাজধানীর উত্তরায় আজমপুর বাসস্ট্যান্ডে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর পান তারা।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে- তা এখনো জানা যায়নি।
Post Views: 226




