গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩১অক্টোবর)স্হানীয় শহীদ মিনার সংলগ্ন কার্যালয়েবিকাল ৪টা আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সভাপতি জননেতা সেকেন্দার আলী
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, বক্তব্য রাখেন সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, নাট্য ব্যক্তিত্ব বেলাল হোসেন,মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,ভোরের কাগজ প্রতিনিধি শাহ আলম সরকার সাজু, চ্যানেল আই জেলা প্রতিনিধি ফারুক হোসেনরফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন গোবিন্দগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন।
আলোচনা সভা শেষে ৫১তম প্রতিষ্টা বার্ষিকীর উৎসব মুখর পরিবেশে কেক কাটেন দলটির নেতা-কর্মীরা।
Post Views: 184




