ঢাকা ব্যুরো: ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় কার্যালয় ১৪ পুরানা পল্টন দারুসসালাম ভবনের ৯ম তলায় সংবাদ সম্মেলনে আজ রবিবার (৩০ অক্টোবর) বিকাল ৫ টায় আগামী মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল থেকে ০২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সারাদেশ ব্যাপী সর্বাত্বক অবরোধ এর কর্মসূচী ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি কমরেড ডা. এম এ সামাদ।
তিনি বলেন, বিরোধী দলের সমাবেশে হামলা দেশব্যাপী গ্রেফতার মামলা দিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্যাসিবাদী সরকার ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি করে জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে রেখেছে। আবারও সামনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন একতরফা ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রাখতে চায়। দেশের ১৬ কোটি জনগণের মৌলিক অধিকার ভোটের অধিকার হরন করে রেখেছে। লুটপাট দুর্ণীতি অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের সকল রাজনৈতিক দল ও ১৬ কোটি জনগল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায় এই সরকারের পদত্যাগ চায়।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল সহ বিরোধীদলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা এই সরকারের পদত্যাগ দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ৩১ অক্টোবর সোমবার সকাল ৬ টা থেকে ২ নভেম্বর সন্ধা ৬ পর্যন্ত সারাদেশে সর্বাত্বক অবরোধের কর্মসূচী ঘোষণা করছি এবং প্রিয় দেশবাসীকে এই কর্মসূচী সফল করতে রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী)’র সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাওবাদী) সভাপতি কমরেড মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার প্রমুখ।




