উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরখানের ৪৬ নং ওয়ার্ডে কুমুদখোলায় বাবু চন্দ্র দাসের নিজ আঙ্গিনায় গতকাল শনিবার (২৮ অক্টোবর) ধনদেবী লক্ষী পুজা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী লক্ষী মাতার রাতুল চরণে ভক্তি দিতে প্রতি বছরের ন্যায় এবারও কুমুদখোলা লক্ষী পুজা উদযাপন কমিটির উদ্যোগে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ সম্পন্ন হয়। ওই দিন লক্ষী মন্ডবে সন্ধ্যা আরতি নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। আগামী কাল রোজ মঙ্গলবার প্রতিমা বিসর্জন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান।

বিশেষ অতিথি ছিলেন ৪৬ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের কাউন্সিলর ও জাইদুল ইসলাম মোল্লা,প্রধান উপদেষ্টা বাবু সুখমোহন দাস ও বাবু নুকুল চন্দ্র সরকার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমুদখোলা লক্ষী পুজা উদযাপন কমিটি।

কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন শ্রীযুক্ত বাবু সজীব দাস জয় ও সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু অসীম চন্দ্র দাস।

এলাকার তরুন ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ১১৭ সদস্য বিশিষ্ট এই পুজা উদযাপন কমিটি গঠনের মধ্যদিয়ে সুষ্ঠভাবে অনুষ্ঠান পরিচালনায় উত্তরখানে প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানের সভপতি শ্রীযুক্ত বাবু সজীব জয় দি ক্রাইম প্রতিবেদকে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সামাজিক বন্ধন আর সম্প্রিতি নিয়ে আমরা স্থানীয় প্রসাশনের সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেছি। কুমুদখোলা লক্ষী পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা।