প্রেস বিজ্ঞপ্তি: গণতান্ত্রিক বাম ঐক্যের অস্থায়ী কার্যালয়ে আজ রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম।

উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।

সভায় নেতৃবৃন্দ বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের ইন্ধনে পুলিশ নারকীয় তান্ডব চালিয়ে মহাসমাবেশ পন্ড করে।এখন সব অপরাধ বিএনপি ও আন্দোলনরত অপরাপর দলের উপর চাপিয়ে মামলা, হামলা ও নির্বিচারে গ্রেফতার চালিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক বাম ঐক্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতাকর্মীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করছে।

এ সময় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করায় সারাদেশের মুক্তিকামি জনগণকে গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে ধন্যবাদ জানান।