মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর)দুপুরে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিপ্তরের উপ পরিচালক ড.এস.এম.রেজাউল করিম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় দেশের বিভিন্ন জায়গার মোট ১০টি স্থানে পোনামাছ পর্যায়ক্রমে অবমুক্ত করা হবে।”নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে নৌ পুলিশ উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রধান অতিথি নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি তার বক্তব্যে বলেন,”দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের সকলেরই সহযোগিতার প্রয়োজন রয়েছে।বদ্ধ জলাশয়ের পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলে নিরাপদ ও সুস্বাদু মাছের উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।”তিনি মৎস্য সম্পদ বৃদ্ধিতে স্থানীয় সকল সুধীসমাজের প্রতি বিষয়টি বিবেচনায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

পরবর্তীতে নৌ পুলিশ প্রধান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নৌ পুলিশ সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।