ঢাকা ব্যুরো: সাবেক যোগাযোগমন্ত্রী, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । আজ (বুধবার ২৫ অক্টোবর) ভোর রাত ৩.১৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী ও সফল রাজনীতিবিদ।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে পর পর চারটি সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের বাংলাদেশ আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মরহুম সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালের ১ অক্টোবর মাদারীপুরের ডাসার গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সৈয়দ আতাহার আলী এবং মাতা মরহুম সৈয়দা সুফিয়া আলী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৭২ সালে স্নাতক এবং ১৯৭৮ সালে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে খাজা নার্গিস হোসেনকে বিয়ে করেন। তার দুই কন্যা সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সৈয়দ আবুল হোসেন সরকারী চাকরিতে যোগদান করেন এবং পরবর্তীকালে ব্যবসা শুরু করেন।

তিনি ১৯৭৫ সালে সাহকো ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সাহকো এনজিও প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এশিয়ার বোয়াও ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যা ২০০১ সালে চিনের হাইনান প্রদেশে ধারণ করা হয়েছিল।