চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২৩ এর প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি ধর্মীয় বিভেদের নয়, বাংলাদেশের সংস্কৃতি সম্প্রীতি, সম্প্রীতি এবং শুধুই সম্প্রীতির। আমাদের এই সম্প্রীতির সংস্কৃতি ও চেতনাকে বাংলাদেশ পুলিশ লালন করে। মনে রাখবেন, শারদীয় দুর্গাপূজায় আপনাদের পাশে যেভাবে ছিলাম, বছরের প্রতিটি দিন আপনাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতার সাথে পাশে থাকবে চাঁদপুর জেলা পুলিশ।
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানার একটি পূজা মন্ডপ, চাঁদপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় শারদীয় শুভেচ্ছা ২০২৩ কেক প্রেরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 302




