প্রেস বিজ্ঞপ্তি: পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড মিটিংএ পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের সভার প্রস্তাব প্রত্যাখান করেছে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ রবিবার (২২ অক্টোবর)সকালে রাজধানীর তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের অফিসে এ প্রস্থাব প্রত্যাখান করেন।

সভায় মালিক পক্ষ ১০,৪০০ (দশ হাজার চারশত) টাকা ও শ্রমিক প্রতিনিধি ২০,৩৯৩ (বিশ হাজার তিনশত তিরানব্বই) টাকা প্রস্তাব পেশ করেন। আবারো ১ নভেম্বর ২০২৩ সভা আহ্বান করে আজকের সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রস্তাব প্রত্যাখান করে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, দেশের সকল গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা, ৬৫% বেসিক, ১০% ইনক্রিমেন্ট দাবি করে আসছে। এ দাবি ৪০ লাখ শ্রমিকের প্রাণের দাবি।

তিনি বলেন, আমরা বর্তমান জীবনযাত্রায় ব্যয়ের সাথে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে। সেই যুক্তিযুক্ত দাবি-দাওয়া মেনে নিয়ে আগামী সভায় পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা করা হোক।