ঢাকা ব্যুরো: দেশের সকল সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের সাথে ‘আমাদের ছোট রাসেল সোনা’ চলচ্চিত্রটি উপভোগ কালে আইসিটি প্রতিমন্ত্রী।আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম এন্ড অ্যাপ্লিকেশন প্রকল্পের উদ্যোগে নির্মিত থ্রিডি অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘সিনেপ্লেক্সে ‘আমাদের ছোট রাসেল সোনা’ প্রদর্শন করা হয়।

এ সময় প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

পলক বলেন, শিশু হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে তিনি জোর দাবি জানান।

পথ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্বপরিবারে চলচ্চিত্রটি উপভোগ করেন।

দেশ ও বিশ্বের ভবিষ্যত প্রজন্মের কাছে শেখ রাসেলকে তুলে ধরতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ থেকে ধারণা নিয় চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।

চলচ্চিত্রটি উপভোগ শেষে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমরা চাই বাংলাদেশসহ সারা বিশ্ব যেন শিশুদের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে ওঠে। আর কাউকে কোনদিন যেনো শিশু রাসেলের মতো এমন নির্মম হত্যার শিকার হতে না হয়। পাশাপাশি যারা শিশু হত্যাকারি তাদের মধ্যে যারা আমেরিকা ও কানাডায় পলাতক অবস্থায় রয়েছে তাদেরকে যেনো ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা যায় সেই সকল দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে তিনি জোর দাবি জানান।

প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা, প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।