নাটোর প্রতিনিধি: নাটোরে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বরে পুত্রের আঘাতে পিতা নিহতের ঘটনায় থানার ওসি উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে নিজ স্বার্থ হাছিলে সুরৎহাল না করেই নিজেই  উপস্থিত থেকে লাশ দাফনের অভিযোগ।

তথ্যদাতা সাংবাদিকের নাম প্রকাশ করে সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগে ওসি উজ্জল হোসেনের বিরুদ্ধে, গত ২৮ সেপ্টেম্বর উপ -মহাপুলিশ পরিদর্শক রাজশাহী এবং নাটোর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বরাবর অভিযোগ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, তথ্যপ্রদানকারীর নাম বলাটা ওসির উচিত হয়নি ” আমি এডিশনাল এসপিকে তদন্ত করার নির্দেশ দিয়েছি। আপনাকে ডাকবে”।

১৪ দিন অতিবাহিত হলেও কোন সূরা না পাওয়ায় গত ১২ অক্টোবর  ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার ঢাকাতে স্ব-শরীরে  অভিযোগ দায়ের করেন ওই গণমাধ্যমকর্মী। তিনি বর্তমানে “জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন” ও স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি এছাড়াও লালপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতির” দায়িত্ব পালন করছেন।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাত ৯ টায় পূত্র সিদ্দিক আলী কর্তৃক (৪১) বৃদ্ধ পিতা (নুরু বেপারী ৬২ ) সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবাকে আঘাত করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া মাত্রই  বয়স্ক পিতা ঘটনা স্থলেই প্রাণ হারাণ । নিহতের বাড়ি পাশেই একই গ্রামের  বাসিন্দা সাংবাদিক ইউসুফ হোসাইন। পরদিন ২৪ সেপ্টম্বর সকালে বিষয়টি ওসি উজ্জ্বল হোসেনকে অবগত করলে ১১টায় জানাযার সময় বেঁধে দেন কিন্তু ৯ টায় ফোন দেওয়া সত্বেও ওসি নিহতের পরিবারের নিকট না এসে ১০টায় ওসি আগে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর সঙ্গে সাক্ষাতে বসেন।

জানাজার স্থানে এসেই মুখ খুলে দেখেই বলেন এটার তো কোথাও আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না।  স্বাভাবিক মৃত্যু,  সুরুৎহাল তো দূরের কথা। এই বলেই ওসি শত শত জানাজার নামাজে আসা মুসল্লিদের মাঝে তথ্যদাতা সাংবাদিক ইউসুফ হোসাইনের নাম প্রকাশ করে দেওয়া মাত্রই তাৎক্ষণিক একাধিক নিহতের আত্নীয় স্বজনসহ এদের মধ্যে অন্যতম চেয়ারম্যানের ভাতিজা মাহাবুল ইসলাম(৩৫) পুলিশের উপস্থিতিতেই সাংবাদিককে কিল ঘুষি  লাথি ও মাথায় আঘাত করে লাঞ্ছিত করে।

উল্লেখ্য, ঘাতক পুত্র সিদ্দিক আলী (৪১) পিতাকে ধাক্কা দিয়ে হত্যার পর পিতার জানাজাই শরিক না হয়ে এক সপ্তাহ পলাতক ছিল। একাধিক প্রমাণ ভিডিও ফুটেজে প্রতিবেদকের কাছে এসেছে।

ওসি উজ্জল হোসেন বলেন, সিদ্দিক তো জানাজায় ছিল” নিজ স্বার্থ হাছিলের মাধ্যমে পুলিশ সাংবাদিকের দেওয়া তথ্য আদান-প্রদানের এক পর্যায়ে পুলিশকে দিয়ে বিপাকে পড়তে হয় বলে মনে করছেন সচেতন মহল।

এ ব্যাপারে আজ দুপুরে ওসি উজ্জ্বল হোসেনের বক্তব্য নিতে গেলে থানার অফিস কক্ষে বসে থাকা ওসি সাংবাদিকের উপস্থিতি বুঝতে পেরে তিনি জানান,  তদন্তের আগ মুহূর্ত পর্যন্ত কিছু বলতে পারতেছি না। তাৎক্ষণিক এশিয়ান টেলিভিশনের মাইক্রোফোন বের করা দেখা  মাত্রই দ্রুত অফিস কক্ষ ত্যাগ করেন তিনি। পুরো ১ ঘণ্টা ওসির অপেক্ষায় বসে থাকা সত্ত্বেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বর্তমান স্মার্ট বাংলাদেশের যুগে পুলিশ সাংবাদিকের সৃজনশীল মনোভাব না থাকায় সাধারণ জনগণের মাঝে বিরূপ প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে। বিষয়টি উদ্ধর্ত্বন কর্মকর্তাদের নজর দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সর্ব স্তরের জনসাধারণ সহ একাধিক সাংবাদিক সংগঠন ।