গাইবান্ধা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে রুপান্তর হয়েছে এবং পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের অনুকরণ করছে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আজ সোমবার (১৬ অকঠোবর) উপজেলার ঐতিহ্যবাহী মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এসব কথা বলেন।
মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা’র নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন,গাইবান্ধা -৪(গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য’র সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, গ্রপ অব ইন্ডাস্ট্রজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক গোলাম কাদের মিঠু,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম সরকার,পৌর যুবলীগের যুগ্ন: আহবায়ক নুরুন্নবী সরকার নান্নু, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা ফরহাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত্তি বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
Post Views: 293




