বিএনপি জনগণ থেকে বিচ্যুতি হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে-আব্দুল লতিফ প্রধান
গাইবান্ধা প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন। তার শাসনামলে দেশে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। আজ রবিবার (১৫ অক্টোবর) বিকালে গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশে জননেত্রী শেখ হাসিনার সাফল্য শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের এই উন্নয়ন দেখে দেশে যারা স্বাধীনতা বিরোধীতা করেছে তারাই দেশের উন্নয়ন দেখে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন জনগণ থেকে বিচ্যুতি হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে।  জননেত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তবেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, শিক্ষায় বিশেষ অবদান রাখায় সম্প্রতি আব্দুল লতিফ প্রধান গাইবান্ধার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলে সর্বস্থরের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পরে একটি মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শাহীনুর রহমান তানজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও কামারদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিক ও উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগে যুগ্ম আহবায়ক শফিউল আলম হীরু ও রাজু সরকার প্রমুখ।